ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জনের অধিক আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদে নাম জানা যায়নি।

এর জের ধরে আজ ৮ জুলাই সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জনের অধিক আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িরতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, পুলিশ সংর্ঘষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ