আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি তার বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে।
রবিবার আর্জেন্টিনার রোজারিও শহরের পাশের পেরেজ শহরের একটি কবরস্থানে ঘনিষ্ঠ স্বজন ও আর্জেন্টিনা দলের কয়েকজন সতীর্থকে নিয়ে ব্যক্তিগতভাবে হোর্হে মেসির শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
শনিবার মায়ামির মাঠে মন্তেরের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে গোল করার পর দে পল নিজের জার্সি খুলে মেসির ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন। এভাবেই তিনি মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানান।
জুনে অনুষ্ঠিত বিশ্বকাপে হোর্হে মেসির অনুপস্থিতি নিয়ে এরই মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছিল। বিশ্বকাপ চলাকালে হোর্হের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই মেসির পরিবার গণমাধ্যমের কাছে ‘মানবিকতা’ দেখানোর অনুরোধ জানিয়েছিল।
আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। তখন তিনি স্বীকার করেছিলেন, খেলার মাঠের বাইরের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।