বন্যায় বিষন্ন জয়া : মনুষ্যত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পাহাড় ধ্বসের মতো ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দী। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।

জয়া আহসান

প্রাণীপ্রেমী হিসেবে জয়ার বিশেষ পরিচিতি রয়েছে। তাই মানুষের পাশাপাশি অবলা প্রাণীদের দিকেও খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমাদের আশেপাশের অবলা গৃহপালিত প্রাণীগুলোর কথা ভুলবেন না যেন। বিপদের এই দিনে ওরা তো মুখে ফুটে কষ্টের কথা বলতে পারে না। বুকফাটা আর্তনাদ নিয়েও ওরা শুধু চেয়ে থাকে। আপনার সাধ্যমতো ওদের একটু নিরাপদ শুকনো জায়গা দিন, একটুখানি খাবার দিন। ওরাও তো আমাদের এই প্রকৃতিরই অংশ, আমাদের পরিবারের মতোই।’এমন দুর্যোগে মানবতা ও মনুষত্যের সর্বোচ্চ প্রমাণ রাখা উচিৎ বলে মনে করেন জয়া। তিনি লিখেছেন, ‘দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভেতরের মনুষ্যত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, একে অপরের হাতটা শক্ত করে ধরি এই কঠিন সময় ঠিকই কেটে যাবে। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। প্রার্থনা আর ভালোবাসা সবার জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ