ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে শঙ্কা, যা বললো ফেডারেশন

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে নিয়ে তৈরি হওয়া শঙ্কা দূর করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে এই দুই ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও, তাদের গুরুতর কোনো চোট নেই বলে জানিয়েছে ফেডারেশন।

বৃহস্পতিবার নিউ জার্সিতে স্পেনের অনুশীলনে পুরো দল একসঙ্গে অংশ নিলেও ইয়ামাল ও পোরোকে আলাদাভাবে হালকা অনুশীলন করতে দেখা যায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ফিটনেস নিয়ে নানা জল্পনা শুরু হয়।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার থেকেই ইয়ামাল ও পোরো দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। কোচ লুইস দে লা ফুয়েন্তে ফাইনালের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। তাই আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ে দুই ফুটবলারকে শতভাগ ফিট অবস্থায় পাওয়াই তার মূল লক্ষ্য।

বিশ্বকাপের ফাইনালে আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ