নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়িয়েছে, নিখোঁজ ৪,৭০০

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মোট নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। এখনও ৪,৭০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে নেপালের ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর সুড়ঙ্গে আটকে পড়া অন্তত ৫০০ শ্রমিককে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

সোমবার (৩১ আগস্ট) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিকসহ ৪,২৪৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।

নেপালের রাসুওয়া ও নুয়াকোট জেলার বন্যাকবলিত ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের অন্তত ৯০০ শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ কোম্পানিগুলোর একটি বেসরকারি সংগঠন।

দাঙ্গি বলেন, “গত বুধবার ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার সময় কিছু শ্রমিক যোগাযোগ করতে পেরেছিলেন এবং সাহায্যের জন্য ফোন করেছিলেন। আবার যারা বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন, তাদের কেউ কেউ কর্তৃপক্ষ ও স্বজনদের জানিয়েছেন যে তাদের অনেক সহকর্মী এখনও সুড়ঙ্গের ভেতরে আটকা রয়েছেন।”

তবে দুর্যোগের ষষ্ঠ দিনে এসে তাদের অনেকেই অক্সিজেনের অভাবে মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা বাড়ছে।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেত বলেন, “পাহাড়ি এলাকা, বসতি ও নদীতীরবর্তী এলাকায় আটকে পড়া মানুষের সন্ধান ও উদ্ধারে আমরা কাজ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ