পোশাক বিতর্কে কৃতির পাল্টা ক্ষোভ

নারীর পোশাক নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে’

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাখী। দিন কয়েক পরই উদযাপিত হবে এটি। এ উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। কিন্তু সেটা প্রকাশ্যে আসার পর থেকে তার পরনের পোশাক নিয়ে চলছে জোর বিতর্ক।

বিতর্কিত বিজ্ঞাপনচিত্রে কৃতি স্যানন

পোশাক নিয়ে বিতর্কের বিপরীতে কৃতির পাল্টা প্রশ্ন, ‘নারী কী পোশাক পরবে, সেটা নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে? বছরের পর বছর ধরে এথনিক ফ্যাশন বদলেছে, কিন্তু এখনও একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তার পোশাক দিয়েই মাপা হয়! মনে রাখবেন, সংস্কৃতি ও ঐতিহ্য নারীর হৃদয়ে, তার পোশাকের নেকলাইনে (গলার ডিজাইন) নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ