নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আগামী শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন।

জাতীয় সংদস সচিবালয় জানিয়েছে, বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ‌‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ