নতুন কী নিয়ে আসছেন জয়া

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গত বছরটা দারুণ কাটিয়েছেন জয়া আহসান। ঢাকা ও কলকাতায় তাঁর অভিনীত সিনেমাগুলো যেমন ব্যবসায়িক সাফল্য পেয়েছে, তেমনই পেয়েছে সমালোচকদের প্রশংসাও। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য-

বারগেন্ডি রঙের জামদানি শাড়ি পরে কলকাতার এক অনুষ্ঠানে হাজির হলেন জয়া। শাড়িটি তৈরি করতে দুজন তাঁতির মোট চার মাস সময় লেগেছে। এই চার মাসে তাঁরা দিন–রাত কাজ করেছেন শাড়ির নকশা ঠিকমতো ফুটিয়ে তুলতে।
বারগেন্ডি রঙের জামদানি শাড়ি পরে কলকাতার এক অনুষ্ঠানে হাজির হলেন জয়া। শাড়িটি তৈরি করতে দুজন তাঁতির মোট চার মাস সময় লেগেছে। এই চার মাসে তাঁরা দিন–রাত কাজ করেছেন শাড়ির নকশা ঠিকমতো ফুটিয়ে তুলতে।ছবি: ইনস্টাগ্রাম/জয়া আহসান

 বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জামদানি বয়নশিল্পী মোহাম্মদ জামাল হোসেন জানালেন, জয়া আহসানের পরা শাড়িটির পাড়ের এই নকশাকে বলা হয় ‘কোনা ফুলদিয়া করাত পাড়’ আর জমিনের নকশা হিসেবে আছে ‘মালা সিটার জাল’।
বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জামদানি বয়নশিল্পী মোহাম্মদ জামাল হোসেন জানালেন, জয়া আহসানের পরা শাড়িটির পাড়ের এই নকশাকে বলা হয় ‘কোনা ফুলদিয়া করাত পাড়’ আর জমিনের নকশা হিসেবে আছে ‘মালা সিটার জাল’।ছবি: ইনস্টাগ্রাম/জয়া আহসান

 ভারতের ন্যাশনাল হ্যান্ডলুম ডে (৭ আগস্ট) উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়াম (কলকাতা) ও কলকাতা টাইমস আয়োজন করে ‘উইভেন স্টোরিজ’ শিরোনামে এক অনুষ্ঠানের। আর সেখানেই বাংলাদেশের ঐহিত্যবাহী এই জামদানি শাড়ি পরে গিয়েছিলেন জয়া।
ভারতের ন্যাশনাল হ্যান্ডলুম ডে (৭ আগস্ট) উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়াম (কলকাতা) ও কলকাতা টাইমস আয়োজন করে ‘উইভেন স্টোরিজ’ শিরোনামে এক অনুষ্ঠানের। আর সেখানেই বাংলাদেশের ঐহিত্যবাহী এই জামদানি শাড়ি পরে গিয়েছিলেন জয়া।ছবি: ইনস্টাগ্রাম/জয়া আহসান

 শাড়ির সঙ্গে অনুষঙ্গ হিসেবে জয়া নিয়েছিলেন সোনালি রঙের স্ট্রাকচার্ড হ্যান্ডব্যাগ, যা অনেকটা সাবেকি পানের ডিব্বা ধাঁচের।
শাড়ির সঙ্গে অনুষঙ্গ হিসেবে জয়া নিয়েছিলেন সোনালি রঙের স্ট্রাকচার্ড হ্যান্ডব্যাগ, যা অনেকটা সাবেকি পানের ডিব্বা ধাঁচের।ছবি: ইনস্টাগ্রাম/জয়া আহসান

জয়া আহসানের পাশে অভিনেত্রী মুনমুন সেন। তিনিও শাড়ি পরেছিলেন।
জয়া আহসানের পাশে অভিনেত্রী মুনমুন সেন। তিনিও শাড়ি পরেছিলেন।ছবি: কলকাতা টাইমসের সৌজন্যে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ