দেশে ফিরে মিরপুরে হাজির বিসিবি সভাপতি বুলবুল

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬

গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন তিনি।

বিসিবি সভাপতি ছুটি কাটিয়ে আজ রোববার মধ্য রাতে দেশে ফিরেছেন। এসিসির মিটিংয়ে যোগ দিয়ে অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে দেশে ফিরেছেন তিনি।

দেশে ফেরার পরই দুপুরে হাজির হয়েছিলেন মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বোর্ড পরিচালকদের সঙ্গে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে উপস্থিত হন।

নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন। কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। এ ছাড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে বুলবুলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ