জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয় : খোকন

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়। এটা এই দেশের সাধারণ জনগণের রক্ত ও আত্মত্যাগের ফসল। আমরা জুলাই সনদে সই করেছি, এটিও আমরা অক্ষরে অক্ষরে দাড়ি, কমা, সেমিকোলনসহ বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি আমাদের ত্যাগ রয়েছে। অথচ এখন কেউ কেউ শেষ মুহূর্তে এসে এই আন্দোলনকে নিজেদের স্বার্থে কুক্ষিগত ও পুঁজি করার চেষ্টা করছেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের উদাহরণ টেনে  খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা ও চেতনার ব্যবসা করে স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছে, তা সবার জানা। তারা শুধু ক্ষমতাচ্যুতই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

দুই মাসের আন্দোলনের ওপর ভর করে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তাদের সাথে আমাদের কোনো বিরোধ বা বিভেদ নেই। তাদেরকে সর্বোচ্চ সম্মান আমরা দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ