জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বিশ্বকাপের নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে ধোঁয়াশা ছিল আজ ভোর পর্যন্ত, সেটা কেটে গেছে সুইডেনের সঙ্গে জাপান ড্র করায়। ব্রাজিলিয়ান জাতীয় দল আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হচ্ছে। ব্লু সামুরাইরা তাদের ‘এফ’ গ্রুপে দ্বিতীয় হওয়ায় ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন সেলেসাওদের পেয়েছে।

গত অক্টোবরে ব্রাজিলিয়ান জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানিরা ম্যাচ জেতে ৩-২ গোলে। এশিয়ান দলটির হয়ে তিন গোল করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা। ব্রাজিলিয়ানদের হয়ে গোল করেন পাউলো হেনরিক, যিনি এবারের বিশ্বকাপ দলে নেই। অন্য গোল করা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আছেন এবারের মিশনে।

জাপান কোচ হাজেমি মোরিয়াসু কিন্তু অনেক আত্মবিশ্বাসী। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এটা হতে যাচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তারা পারফেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের জয়ের ও পরবর্তী ধাপে যাওয়ার একটা সুযোগ আছে। আমরা সেই সম্ভাবনার দিকে এগোচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতেছিলাম। সম্ভবত সেই কারণে তারা আরও বেশি উজ্জীবিত। আমি এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি।’

তার শেষ কথা, ‘আগে, জাপান ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল। কিন্তু শেষ প্রীতি ম্যাচের পর আমরা প্রমাণ করেছি ব্রাজিলের কাছে আর সহজ নই আমরা। এটা একটা সুবিধা এবং উন্নতি। ব্রাজিল বিশ্বের শীর্ষ দল, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু আমরা জানি না পরের ম্যাচে কী হতে যাচ্ছে। আমাদেরও জেতার সুযোগ থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ