জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সমবেত হওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সফরসঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এই অভ্যর্থনা ও প্রাতরাশের আয়োজন করেন। প্রাতরাশ শেষে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে অংশ নেবেন বলে জানা গেছে।