যুক্তরাষ্ট্রের হামলার জবাব

কুয়েত-জর্ডান ও বাহরাইনে পাল্টা হামলা ইরানের

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটি কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন অবকাঠামো টার্গেট করে ড্রোন ও মিসাইল ছুড়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কুয়েতের সেনাবাহিনী তাদের আকাশসীমায় ড্রোন আসার তথ্য দিয়েছে। তারা বলেছে, যদি কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায় তাহলে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোন ভূপাতিত করার শব্দ হবে। তবে নিরাপত্তার জন্য সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে তারা।

অপরদিকে জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় ইরান থেকে ছোড়া ১৩টি মিসাইল প্রবেশ করেছে। যারমধ্যে ১০টি প্রতিহত করা হয়েছে এবং তিনটি দুর্গম স্থানে পড়েছে।

এরসঙ্গে ইরাকে থাকাও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ