একই দিনে দুইবার বিশ্বকাপের দ্রুততম গোল

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ২০ জুন, ২০২৬

ম্যাচ শুরুর বাঁশি বাজল। চোখের কয়েকটি পলক ফেলতেই গোল উদযাপন! আজ (শনিবার) বোস্টন স্টেডিয়াম ও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটল এমন ঘটনা।

বক্সের বাইরে থেকে জোরালো এক শট নেন গালারজা। তুর্কি গোলকিপার উগুরকান কাকির নাগালেই পাননি বল। ৬৪ সেকেন্ডে গোল করেন প্যারাগুয়ের ফরোয়ার্ড। স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর সাইবারির চেয়ে ৬ সেকেন্ড কম সময় লেগেছে এই গোল হতে।

সাইবারির রেকর্ড ভাঙতে যেখানে কয়েক ঘণ্টা লেগেছে, সেখানে গালারজার রেকর্ড কতক্ষণ টিকে থাকে সেটাই দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ