ঈদের ছুটি একদিন বেড়েছে

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়ে সাত দিন করেছে সরকার। মূলত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানো হয়েছে।  বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ