ইয়েমেনে বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ইয়েমেনের তাইজ ও হোদাইদাতে হুতি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই হচ্ছে। এতে এখন পর্যন্ত দুই পক্ষের শতাধিক সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছে হুতি বিদ্রোহীদের একটি সূত্র।

এদিকে আজ লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী মোখার একটি রেস্তোরাঁতে হামলা চালিয়েছে হুতিরা। এতে সেখানে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট করে সংখ্যা প্রকাশ করেনি দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

গত বৃহস্পতিবার থেকে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। যা এখনো চলছে।

হুতিদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে ইরান। অপরদিকে ইয়েমেনের সরকারের পক্ষে রয়েছে সৌদি আরবসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ