ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ৬ মে, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আলোচনায় ছাড় না দিলে কঠোর সামরিক পদক্ষেপের হুমকির জবাবে তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না এবং শিয়া সম্প্রদায়ের মানুষকে জোর করে কিছু মানানো যায় না।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অস্ত্র ও বিভিন্ন সরবরাহ পৌঁছানো ঠেকানো। বিষয়টি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় একটি জটিলতা হিসেবে দেখা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ