আইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন শাহরুখ

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল আলোচিত বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইনি জটিলতার অবসান ঘটল। বাড়িটিতে নতুন করে আরও দুটি তলা নির্মাণের অনুমতি পেয়েছেন এই অভিনেতা। ভারতের সুপ্রিম কোর্টের এই রায়ের পর বড় ধরনের স্বস্তি ফিরেছে। গত বছর থেকেই নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের ঐতিহ্যবাহী এই বাড়িটি। 

বিচারপতি সঞ্জয়কুমার বাগচী বলেন, ‘আমরা এ সব বিষয়ে কোনও ভাবেই প্রভাবিত হইনি।’ এদিকে ‘মান্নাত’-এর জটিলতা কাটার পাশাপাশি ব্যক্তিগত জীবনের আরেকটি বড় প্রাপ্তি ঘটেছে শাহরুখের। ভারতের দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত নিজের স্মৃতিবিজড়িত বাড়িটির সম্পূর্ণ মালিকানা এখন তার। বিয়ের পর এই বাড়িতেই প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ ও গৌরী দম্পতি।

ফলে বাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের শুরুর দিকের অসংখ্য আবেগ ও স্মৃতি। আগে বাড়িটির বেসমেন্ট এবং প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি খরচ করে বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন তিনি। ফলে এখন পুরো বাড়িটির একমাত্র মালিক এই তারকা দম্পতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ