/ বিশেষ খবর
দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে কয়েকটি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  শনিবার (৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। বাকী অংশ দেখুন
দেশের অন্তত নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিশাম আবুঘারবিয়েহের পরিবারের পক্ষ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। হিশামের ভাই সিবিএস নিউজকে জানিয়েছেন, হিশামের অস্বাভাবিক আচরণ নিয়ে তারা আগেই পুলিশকে সতর্ক করেছিলেন। হিশামের ২২ বছর বয়সী ভাই আহমদ আবুঘারবিয়েহ সিবিএস নিউজকে বলেন, তার বড় ভাই খুব
ইরানে যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অতিমাত্রায় কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বাড়ছে জ্বালানি গ্যাস এবং পেট্রোল থেকে তৈরি গ্যাসোলিনের দাম। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার) গ্যাস-গ্যাসোলিন বিক্রি হচ্ছে গড়ে ৪ দশমিক ১৮ ডলারে। যুক্তরাষ্ট্রে গ্যাস-গ্যাসোলিনের এই দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে দেশটিতে
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, বৈরী আবহাওয়া, মুষল ধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে শিগগিরই এ প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল সোমবার এক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে
২০১৪ সালের ২৭ এপ্রিল। দুপুরের ব্যস্ত সময়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলছিল স্বাভাবিক যানচলাচল। ঠিক সেই সময় সাদা পোশাকে একটি দল তল্লাশি চৌকি বসিয়ে প্রাইভেট কার থামায়। গাড়িতে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীরা। কয়েক মিনিটের মধ্যেই তাদের তুলে নেওয়া হয়। প্রায় একই সময়ে একই
জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সোমবার জাপানের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে (বাংলাদশে সময় রাত রোববার রাত ৩টা ২৩ মিনিট) এই ভূমিকম্প ঘটেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল