/ আন্তর্জাতিক
ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কফিনবন্দি ছবি সম্বলিত একটি বিশাল পোস্টার টানানো হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা চলাকালীন এই মার্কিন নেতাকে হত্যার আহ্বানের পর তেহরানে এই বিশাল পোস্টারটি টানানো বাকী অংশ দেখুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর আবারও অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে ইরান। এ অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন অবস্থানে হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৫ জুলাই)
দীর্ঘ ২৩ বছরের উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আগ্রাসনের মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার এই উপস্থিতি শুরু হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মনীতির তোয়াক্কা করেন না। ইরান তা ভালোভাবে বুঝে গেছে। এখন ট্রাম্পের নিয়মই তাঁর সঙ্গে খেলায় মেতেছে তেহরান। গত সোমবার ট্রাম্প অভিযোগ করেন, চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইরানের ওপর ভরসা করা যায় না। যুদ্ধ সাময়িকভাবে থামানো সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটি একটি
মধ্যপ্রাচ্যে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর অবকাঠামো ও সংশ্লিষ্ট সম্পদকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার হুমকি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই হুমকিকে বিশ্বের সব স্টারলিংক ব্যবহারকারী বা ব্যক্তিগত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক শীর্ষ কমান্ডার বলেছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ভেতরে হামলা চালিয়ে হত্যা করতে পারে। ইরানি সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম ওই হুমকি দিয়েছেন। সাবেক এই ইরানি কমান্ডার বলেছেন, যদি ট্রাম্পকে হত্যার লক্ষ্য নির্ধারণ করা
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো। আকস্মিকভাবে নেওয়া বড় ধরনের রদবদলের সুনির্দিষ্ট কোনও কারণ জেলেনস্কি ব্যাখ্যা না করলেও মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্ট সভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এই অর্থনীতিবিদের পদত্যাগপত্র গ্রহণের