‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিল না’, ট্রাম্পের যুক্তি নাকচ ওবামার

শফিকুল আলম সেলিম
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র ও সামরিক ঘাঁটিগুলোতে হামলা হয়েছে, প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিকেরা। আহত হয়েছেন শত শত মার্কিন নাগরিক।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বুধবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার উপকণ্ঠে মোরো শহরে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ওবামা।

প্রচারণায় ওবামা ট্রাম্পের যুদ্ধ শুরুর যুক্তি নাকচ করে বলেন, ‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিলো না’। তিনি উল্লেখ করেন, তার প্রশাসন তেহরানের সঙ্গে ২০১৫ সালে যে চুক্তি স্বাক্ষর করেছিল, তা দেশটির পারমাণবিক কর্মসূচিকে সীমিত করে রেখেছিল।

ওবামা বলেন, ‘আমাকে কোনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।’’

যুদ্ধের ক্ষয়ক্ষতি তুলে ধরে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের মিত্র ও সামরিক ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। আমেরিকানরা নিহত হয়েছেন। শত শত আমেরিকান আহত হয়েছেন। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা আমাদের আরও ঝুঁকির মুখে ফেলেছে। আর হরমুজ প্রণালির ওপর এখন ইরানের ভেটো দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে।

ওবামা যোগ করেন, ‘এ কারণেই মূলত তেলের দাম বেড়ে গেছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ