ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী অপরাধী প্রধানমন্ত্রীর দফতর এবং ওই শাসনের বিমানবাহিনী প্রধানের সদর দফতরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।