ভৈরবে ট্রেন লাইনচ্যুত : ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে এক লাইন সচল

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ১ নম্বর লাইনে লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। তবে ২ নম্বর লাইনে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষ হলে ১ নম্বর লাইনে আপ ও ডাউন উভয় দিকের ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার কিছু দূর এগোতেই ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে উভয় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা সম্ভব না হলেও মঙ্গলবার সকালে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, স্টেশনের ১ নম্বর লাইন স্বাভাবিক হয়েছে এবং এ লাইনে আপ ও ডাউন উভয় দিকেই ট্রেন চলাচল করে। তবে ২ নম্বর লাইনে এখনও কাজ চলমান থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে সর্বশেষ জানতে ভৈরব রেলওয়ের স্টেশন মাস্টার মো. আবু ইউসুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ