/ তথ্যপ্রযুক্তি
অনলাইনে হয়রানি ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ার কারণে, অস্ট্রেলিয়ার পাশাপাশি ফ্রান্সের জাতীয় পরিষদ সোমবার ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে। ফ্রান্সে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।     এই বিলে ১৫ বছরের বাকী অংশ দেখুন
মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে বিজ্ঞাপন দেখানো শুরু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য ধাপে ধাপে এই বিজ্ঞাপন চালু হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। বুধবার এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, থ্রেডসে বিজ্ঞাপন চালুর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সরাসরি ব্যবহারকারীদের আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে
চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন ফিচার চালু করছে ওপেনএআই। এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কি না, তা শনাক্ত করে সংবেদনশীল কনটেন্টের ঝুঁকি কমাতে চায় প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তারা চ্যাটজিপিটিতে বয়স শনাক্ত বা ‘এজ প্রেডিকশন’ প্রযুক্তি চালু করছে। এই ফিচার বিশ্বব্যাপী ধাপে ধাপে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখার নতুন চুক্তি হয়েছে। ফলে দেশটিতে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ আপাতত নিশ্চিত। তবে প্রায় ২০ কোটি মার্কিন ব্যবহারকারীর জন্য অ্যাপের নীতিমালা থেকে শুরু করে কনটেন্ট দেখানোর ধরন পর্যন্ত কিছু পরিবর্তন আসতে পারে। টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছে। এই কাঠামোর আওতায়