সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টায় রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ ঘোষণা দেন।

তিনি জানান, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জে নারীদের ওপর হামলা হয়েছে। এছাড়া বহু জেলায় হুমকি, কেন্দ্র দখলের টার্গেট করা হয়েছে।তারা বুঝেতে পেরেছে জিততে পারবেনা, এজন্য দখল করার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি নারী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হবে সকাল ১০ টায়।  হামলা বন্ধ না হলে মহিলা ও ১১ দল আরও কর্মসূচি দিতে বাধ্য হবো।

নারীদের প্রতি সবগুলো হামলার প্রকৃতি এক জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, নারীদের ক্রমাগত আমরা সামনে আনার চেষ্টা করছি। এ রকম হামলা হলে নারী প্রার্থী পাবনা, তারা নারী অধিকারের কথা বললেও তারা নারীদের পিছিয়ে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ