বিএনপির মহাসমাবেশে ভিড়ে অসুস্থ হয়ে ২ জন চমেক হাসপাতালে ভর্তি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম নগরের কোতয়ালি থানাধীন পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে জনসমাগমের অতিরিক্ত ভিড়ে চাপা পড়ে দুই জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১টা ২০ মিনিটের দিকে আহত দুজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

আহতদের মধ্যে একজনের নাম রাকিব (২৫)। তিনি চাঁন্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার আব্দুল মাবুদ চেরাংগীর বাড়ির মো. করিমের ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেন। আহতদের হাসপাতালে নিয়ে আসেন সাইদ নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘জনসভায় অতিরিক্ত ভিড়ের কারণে তারা অসুস্থ হলে আমিসহ কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীসহ লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ