আলবেনিয়ায় ছাত্র আন্দোলন ক্রমশ শক্তিশালী হচ্ছে

শফিকুল আলম সেলিম
প্রকাশের সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আলবেনিয়ার তরুণদের দুর্নীতিবিরোধী বিক্ষোভ দমনে পুলিশ যখন তৎপর, তখন প্রধানমন্ত্রী এদি রামা দাবি করছেন, এই অস্থিরতার পেছনে রয়েছে ‘অ্যান্টিফা’। তবে তার এই ব্যাখ্যা খুব কম মানুষই বিশ্বাস করছেন।

গত ১৩ অক্টোবরের বিক্ষোভের রেশ এখনো কাটেনি। মঙ্গলবার আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তিরানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা নিজেদের অসন্তোষ ও প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান। বিক্ষোভে ভেঙে যাওয়া জানালাগুলো এখনো মেরামত করা হয়নি। দেয়ালজুড়ে রয়ে গেছে বিক্ষোভের সময় অগ্নিকাণ্ডের জেরে তৈরি কালো ধোঁয়ার দাগ।

আলবেনিয়ায় প্রায় পাঁচ মাস ধরে শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এর সূত্রপাত হয় একটি পরিকল্পনা প্রকাশ্যে আসার পর। পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও তার সহযোগীরা একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় বিলাসবহুল হোটেল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।

এরপর থেকে সরকারবিরোধী ও দুর্নীতিবিরোধী বিক্ষোভ ক্রমেই তীব্র হয়েছে। বর্তমানে কলেজ ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রায় প্রতিদিনই পুলিশের সংঘর্ষ হচ্ছে। গত সপ্তাহে সংঘর্ষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ