১৮ অক্টোবর

বিশ্ব রজঃনিবৃত্তি দিবস

শফিকুল আলম সেলিম
প্রকাশের সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিশ্ব রজঃনিবৃত্তি দিবস বা বিশ্ব মেনোপজ দিবস প্রতি বছর ১৮ অক্টোবর পালিত হয়। এই দিনে, রজঃনিবৃত্তি বা রজোনিবৃত্তি (মেনোপজ) এবং এর সাথে সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। রজঃনিবৃত্তি নারীদের জীবনে একটি স্বাভাবিক পর্যায়, যখন তাদের মাসিক চক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন কমে যায়। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এটি ঘটে থাকে, তবে কারো ক্ষেত্রে আগে বা পরে হতে পারে। মেনোপজের কারণে শারীরিক ও মানসিক কিছু পরিবর্তন দেখা দিতে পারে, যেমন- হট ফ্লাশ, ঘুমের সমস্যা, মেজাজ পরিবর্তন ইত্যাদি। এই দিবস পালনের মূল উদ্দেশ্য রজঃনিবৃত্তি এবং এর সাথে সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। মেনোপজ সম্পর্কিত কুসংস্কার ও ভুল ধারণা দূর করা। এই সময়ে নারীদের সুস্থ ও সক্রিয় জীবন যাপনের জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ