বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ১০ অক্টোবর হল পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা, সচেতনতার দিন। এটি ১৯৯২ সালে প্রথমবার পালন করা হয়েছিল। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পালন করা হয় । বিকৃত মানসিক স্বাস্থ্য দেখা দিলে দেরি না করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা দরকার। মানুষের সুস্থ জীবন যাপন এবং কর্মক্ষেত্রে ঠিকমতো কর্ম সম্পাদন উপযুক্ত মানসিক স্বাস্থ্যের মাধ্যমে সম্ভব। তাই প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্য ঠিকমতো বজায় রাখা অত্যন্ত জরুরী। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মানব সমাজে যাতে মানসিক স্বাস্থ্যের অবনতি না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এবং সচেতন করার একটি গুরুত্বপূর্ণ দিবস।