ক্যাপ্টেন আমেরিকার গল্প বেশ ‘নির্মম’, আভাস ক্রিস ইভানসের

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ক্যাপ্টেন আমেরিকার গল্পটি হতে যাচ্ছে বেশ ‘নির্মম’ ও চ্যালেঞ্জিং। সম্প্রতি বোস্টনে আয়োজিত ‘ফ্যান এক্সপো’র এক প্রশ্নোত্তর পর্বে নিজের চরিত্র স্টিভ রজার্স তথা ক্যাপ্টেন আমেরিকা নিয়ে এমনটাই আভাস দিয়েছেন হলিউড তারকা ক্রিস ইভানস।  

আসন্ন এই সিনেমায় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একঝাঁক জনপ্রিয় সুপারহিরোকে একসঙ্গে দেখা যাবে। যেখানে লেগাসি অ্যাভেঞ্জার্স, এক্স-মেন, থান্ডারবোল্টস এবং দ্য ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা একজোট হয়ে লড়াই করবেন মূল খলনায়ক ‘ডক্টর ডুম’-এর বিরুদ্ধে। এই খল চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী তারকা রবার্ট ডাউনি জুনিয়র।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রুসো ব্রাদার্স পরিচালিত এই সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ