২০ মিলিয়ন ফলোয়ার হতেই পোস্ট ডিলিট হানিয়ার

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১১ মে, ২০২৬

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ফের আলোচনায়। তবে এবার কোনো নতুন ড্রামা বা পাবলিক অ্যাপিয়ারেন্স নয় বরং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক রহস্যময় পরিবর্তনের মাধ্যমে ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন তিনি। 

যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এই পরিবর্তনটি এমন এক সময়ে এলো যখন প্রথম পাকিস্তানি সেলিব্রেটি হিসেবে ইনস্টাগ্রামে ২০ মিলিয়ন অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন হানিয়া।

এর আগেও হানিয়া আমির সোশ্যাল মিডিয়া ট্রল এবং নারীদের প্রতি ক্রমাগত বিচারবুদ্ধিহীন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন। মানসিক প্রশান্তির জন্য এর আগেও তিনি একাধিকবার বিরতি নিয়েছিলেন।

পেশাগত জীবনে হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়া ড্রামা ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-তে, যেখানে তার বিপরীতে ছিলেন বিলাল আব্বাস খান। বর্তমানে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী কাজের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ