২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা দিয়েছে। শতকরা হিসেবে এই হার বিবিসির মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ। এর আগে ২০১১ সালে একবার এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। তারপর ২০২৫ সাল পর্যন্ত এত বড় আকারে ছাঁটাই বিবিসিতে হয়নি।

গতকাল বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অল-স্টাফ বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মে বিবিসির নতুন মহাপরিচালক পদে আসছেন ব্রিটিশ ব্যবসায়ী এবং ইএমইএ বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামেই বেশি পরিচিত। ম্যাট ব্রিটিন আসার এক মাস আগেই কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিলো বিবিসি।

অবশ্য বিবিসিতে যে একটি বড় ধরনের কর্মীছাঁটাই হতে চলেছে— তার আভাস পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারিতেই। ওই মাসে বিবিসি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, কোম্পানি তার বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৯৯ লাখ ৮৯ হাজার ৮২৬ কোটি টাকা) সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। বিবিসির তৎকালীন মহাপরিচালক টিম ডেভি বলেছিলেন, এই অর্থ সাশ্রয়ের জন্য ১০ শতাংশ কর্মী ছাঁটায়ের ব্যাপারে চিন্তাভাবনা করছে কোম্পানি।

টিম ডেভির বিদায়ের পর বিবিসির অন্তবর্তী মহাপরিচালকের পদে আছেন রদ্রি তালফান ডেভিস। গতকাল বুধবারের অল-স্টাফ বৈঠকের সভাপতি হিসেবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন তিনিই। ম্যাট ব্রিটিন আসার আগ পর্যন্ত ডেভিস বিবিসির মহাপরিচালকের পদে থাকবেন।

ছাঁটাইয়ের ঘোষণার পর মঙ্গলবার বিবিসির প্রত্যেক কর্মীকে একটি ইমেইল পাঠিয়েছেন তালফান ডেভিস। সেখানে তিনি বলেছেন, “আপনারা ইতোমধ্যে জানেন যে বিবিসি বর্তমানে একটি ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ