স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (১২ মার্চ) বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন।

তিনি বলেন, সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। সরকার দলীয় বৈঠকে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি, সম্ভাব্য সিদ্ধান্ত এবং কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ