/ দেশ
ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা বাকী অংশ দেখুন
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিদায় নেন। এসময় তিনি কিছুটা আবেগপ্লুত হয়ে পড়েন। মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্য কর্মকর্তারা তাকে বিদায় জানান। যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলে যান, আমি পুরনো জীবনে ফিরে যাবো। কিছু
ঢাকা বিভাগ ঢাকা-১: বিএনপি সমর্থিত প্রার্থী খোন্দকার আবু আশফাক। ঢাকা-২: বিএনপি সমর্থিত প্রার্থী মো. আমানউল্লাহ আমান। ঢাকা-৩: বিএনপি সমর্থিত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।   ঢাকা-৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।   ঢাকা-৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।   ঢাকা-৬: বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন।   ঢাকা-৭: বিএনপি সমর্থিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতিতে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ইসির সিনিয়র সচিব
জনগণের রায়ের মধ্যদিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টা ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ঢাকা শহরের কিছু জায়গায় কেন্দ্র ঘুরে এসেছি। গতরাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে; তবে জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারছেন। কারণ গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষের মধ্যে
রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর এই প্রথম, দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। তবে যারা এখনো ভোটকেন্দ্রে অপেক্ষায়
কুমিল্লার মুরাদনগরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন স্থানীয় জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে আটক আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারযোগে ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে প্রবেশ করে