নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৩০

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে ওই গ্রামে ঢুকে বন্দুকধারীরা অতর্কিত গুলি চালানোয় প্রাণহানির এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সশস্ত্র গ্যাং ও অপরাধী গোষ্ঠীগুলোর এ ধরনের সহিংসতা নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে চরম নিরাপত্তা সংকট তৈরি করেছে। সেখানে প্রায়ই বিভিন্ন জনপদে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।

অন্য এক স্থানীয় বাসিন্দা ও যুবনেতা ইশায়া দাওয়া বলেন, হামলাকারীরা মধ্যরাতের দিকে কাউরু এলাকার নারিডন গ্রামে হামলা চালিয়ে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

তিনি বলেন, কোনো কোনো বাসিন্দাকে নির্মমভাবে জবাই করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় এই বাসিন্দা বলেন, হামলার কয়েক ঘণ্টা পর সকালের দিকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেছেন, এই হামলার বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ