লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, মাউন্ট লেবানন এলাকার আরামুন এবং সাদিয়াতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে। হামলায় আরও আটজন আহত হওয়ার কথাও বলা হয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা নয়টি ড্রোনকে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।