সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের

শফিকুল আলম সেলিম
প্রকাশের সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বলিউডে নিজের অভিনয়গুণের পাশাপাশি গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও দর্শকের নজর কেড়েছেন কৃতি স্যানন। সম্প্রতি ‘ককটেল ২’-এ তার বিকিনি লুক প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। এর আগে কোনো ছবিতে তাকে এমন অবতারে দেখা না যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এত দিন কেন এ ধরনের দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী? 

কৃতি জানান, এত দিন কোনো সিনেমায় বিকিনি পরার দৃশ্য না থাকার পেছনে বিশেষ কোনো আপত্তি বা বাধা ছিল না। বরং গল্প ও চরিত্রের সঙ্গে দৃশ্যটি কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিই তার কাছে বিবেচ্য। কেবল সাহসী কিংবা গ্ল্যামারাসভাবে পর্দায় হাজির হওয়ার উদ্দেশ্যে কোনো দৃশ্যে অভিনয় করতে চান না কৃতি।

তবে ছবিতে কৃতির নতুন লুক দর্শকের মধ্যে আলোচনার জন্ম দেয়। এমন অবতারে হাজির হওয়ার জন্য কোনো ধরনের চাপ অনুভব করেছিলেন কি না, এমন প্রশ্নেরও মুখোমুখি হন অভিনেত্রী। তার বক্তব্য, পর্দায় নিজের উপস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন অভিনেত্রীর নিজেরই থাকা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ