ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার অংশজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের দাউদকান্দি-মেঘনা সেতুর দুই পাশে এই যানজট সৃষ্টি হয়।

বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশ বিকল হয়ে যাওয়া গাড়ি সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর পৌনে ১টার দিকে থেমে থেমে যানচলাচল করতে দেখা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, ভোররাতে টোলপ্লাজায় সমস্যা এবং ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ