যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সামরিক পদক্ষেপ নেওয়ার চেয়ে আমি একটি চুক্তি করতে বেশি আগ্রহী।
মঙ্গলবার দেশটির নেভাদার লাস ভেগাসে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, ইরানের কর্মকর্তারা আলোচনার জন্য যোগাযোগ করার আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
তিনি বলেন, “আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। তখন তারা (ইরানিরা) আমাকে ফোন করে বললো, ‘দয়া করে এটা করবেন না। চলুন, আমরা আলোচনা করি।’”
ট্রাম্প আরও বলেন, “আমি বরং ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই, কারণ আমি মানুষ হত্যা করতে চাই না।”
তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।