বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১০ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরুর আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। ঠিক সেই সময়ে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির জন্য বিষয়টা দাঁড়িয়েছে এমন– এলাম, গোল করলাম এবং বড় জয় নিশ্চিত করলাম। আলবিসেলেস্তেরাও কাতার বিশ্বকাপের পর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আইসল্যান্ডের মুখোমুখি হয়ে ৩-০ ব্যবধানে জিতল।

ইন্টার মায়ামি থেকে চোট নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া মেসিকে বিশ্বকাপের শুরু থেকে পাওয়া নিয়ে প্রথমে অনিশ্চয়তা ছিল। যা তিনি দ্রুতই কাটিয়েছেন। তবে মাঠে নামার সময়টা নিশ্চিত করে বলতে পারছিলেন না স্কালোনিও। আজ বদলি নামেন ৬৯ মিনিটে। পিচে আসার খানিক বাদেই রক্ষণচেরা পাস বাড়ান মেসি, যা ধরে লাউতারো মার্টিনেজ গোলের দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু চিপ করার আগমুহূর্তে আইল্যান্ড গোলরক্ষক ফাউল করেন তাকে। পেনাল্টির স্পট কিকে ভুল করলেন না আর্জেন্টাইন অধিনায়ক। দুই মিনিটের ব্যবধানেই মেসি স্পটলাইটে।

এর আগে খেলার শুরুতে আইসল্যান্ড ভালো সুযোগ তৈরি করলেও সেটিকে গোলে পরিণত করতে পারেনি। তবে নিয়ন্ত্রণটা আর্জেন্টিনার হাতে ছিল। দলগত অবদানেই বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিটরা লিড নেয় ৮ মিনিটে। হোসে ম্যানুয়েল লোপেজ ফাউলের শিকার হলে, বক্সের সামনে থেকে জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক ফাকুন্দো মেদিনা পান। তার ক্রস কয়েকজন ঘুরে বার্কোর সামনে এলে, জটলার মাঝ দিয়ে তিনি জোরালো শটে সেটি জালে জড়ান। জাতীয় দলে এটি তার দ্বিতীয় গোল।

৮৬ মিনিটে দলের তৃতীয় গোল ও আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন আলমাদা। মেসির বাড়ানো পাস ধরে ডি-বক্সে বাড়ান রদ্রিগো ডি পল, এরপর আলমাদা আলতো ছোঁয়ায় কার্যকর ফিনিশিং দেন। ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে আর্জেন্টিনা নিশ্চিত করল ৩-০ ব্যবধানে জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ