০ রানেই ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

০ রানেই ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার! স্কোরকার্ডে চোখ রাখলে মনে হবে আপনি ভুল কিছু দেখছেন হয়তো। তবে পাঠক, আপনি ঠিকই দেখছেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারাল কোনো রান যোগ হওয়ার আগেই। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। আগের তিন ঘটনার সর্বশেষটি ছিল আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন পেসার চামিন্দা ভাস। ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি।

প্রথম ওয়ানডেতে জয়ের পর আজ সিরিজ নিশ্চিতের লক্ষ্য মাঠে নেমেছে বাংলাদেশ দল। যদিও যথারীতি দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে টস ভাগ্যের আক্ষেপটা অবশ্য বেশিক্ষণ থাকল না।

পরের ওভারে জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই আউট হন কনোলি। এর মধ্য দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে মাত্র তৃতীয়বার দুই ওপেনারই ‘ডাক’ মারলেন। এরপর ম্যাট রেন শ উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েছেন। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ