ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ৮ জুন, ২০২৬

ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও জানিয়েছে দখলদার ইসরায়েল।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে এ হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলে এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

স্থানীয় সময় রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে ইরান কতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে— তাৎক্ষণিক তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ