দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত বরুড়ার হাজারো মানুষ।
তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যেই পথসভার মাঠে উপস্থিত হয়েছেন। বরুড়া ছাড়াও আশপাশের এলাকা থেকে দলে দলে স্লোগান নিয়ে আসতে দেখা গেছে জনতাকে।
প্রধানমন্ত্রীর এই পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারেক রহমানের স্লোগান `সবার আগে বাংলাদেশ‘ সম্বলিত ব্যানারে সুসজ্জিত করা হয়েছে সভামঞ্চ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা দেখছেন ইতোমধ্যেই হাজারো নেতাকর্মী ও সমর্থকরা সভায় উপস্থিত হয়েছেন। জনগণের এ স্রোত আরও বাড়বে।